ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মালেক গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের টেন্ডল পাড়া এলাকা হতে ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার (ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত সাজাপ্রাপ্ত আসামীর নাম মুহাম্মদ আবদুল মালেক(৫৫)। সে ওই এলাকার মৃত সৈয়দ আহমদের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার (ওসি) জাকের হোসাইন মাহমুদ ও এএসআই মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুল মালেককে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, আবদুল মালেকের বিরুদ্ধে লোহাগাড়ায় থানায় একটি মাদক মামলা রুজু হয়। মামলা নং ১১(০৬)(০৬)। ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর টেবিল ৩(ক) ফেনসিডিল নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে ২বছরের সাজা প্রদান করেন। গতকাল রাতে থানার এএসআই মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ দল সাজাপ্রাপ্ত পলাতক আসামী আবদুল মালেককে আটক করতে সক্ষম হয়।

আটককৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আজ ২৭ডিসেম্বর সকালে চট্টগ্রামে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মালেক গ্রেফতার

প্রকাশিত: ০২:০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯