
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল আযহা এবং জাতীয় শোক দিবস উপলক্ষে লোহাগাড়া উপজেলার ১৫০০ অসচ্ছল দলীয় নেতাকর্মীদের জন্য ঈদ সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, লোহাগাড়ার কৃতি সন্তান ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
২৮জুলাই সকালে লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো উপহারগুলো বুঝে নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন। এসময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু জানান,মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব দাদার নিজস্ব তহবিল হতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫০০ অসচ্ছল নেতাকর্মীদের জন্য ঈদ সামগ্রী পাঠিয়েছেন।
তিনি আরও জানান, বিপ্লব দাদা আজকে মতবিনিময় সভায় উপস্হিত হয়ে অসচ্ছল দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্হিত থাকার কথা ছিল। কিন্তু
অনিবার্য কারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কাজের জন্য ব্যস্ত থাকার কারণে তিনি আসতে পারেননি। দাদা আজকের নির্ধারিত মত বিনিময় সভায় যোগ দিতে দুঃখ না পারায় প্রকাশ করেছেন।
একই দিন বিকেলে বটতলী মোটর স্টেশনস্হ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মাঝে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো ঈদ উপহারগুলো বিতরণ করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


