ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ১৫হাজার পিচ ইয়াবা উদ্ধার,২মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক কারবারীরা হল ঝাঁলকাঠি রামচন্দ্রপুর এলাকার সেলিম হোসেন ফরাজির পুত্র রাকিব(২২) এবং কিশোরগঞ্জ ভৈরক চন্ডিবর পাড়ার হেলো মিয়ার পুত্র বিল্লা মিয়া (২২)।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক অভিযান চালিয়ে থানার এসআই গোলাম কিবরিয়া ও এসআই পার্থসারথি হাওলাদারের নেতৃত্বে পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের প্রবেশ গেইটের সামনে চট্টগ্রাম অভিমুখী কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে রাকিবের কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা এবং একই স্পটে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে বিল্লা মিয়ার কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবাসহ মোট ১৫হাজার পিচ ইয়াবা এবং ২মাদক কারবারীকে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক মুল্য ৪৫ লক্ষ টাকা হবে বলে জানান ওসি জাকের হোসাইন মাহমুদ।

আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১২জানুয়ারী সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ১৫হাজার পিচ ইয়াবা উদ্ধার,২মাদক কারবারি আটক

প্রকাশিত: ০২:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১