
রায়হান সিকদারঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপে আগত ভক্তদের সাহায্যের জন্য উপজেলার ১১২টি পূজা মণ্ডপে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি হারে খাদ্যশস্য(চাল) বরাদ্দের ডিও বিতরণ করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর(বুধবার) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক উপজেলা পরিষদ সভাকক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব বরাদ্দের ডিও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নাহিদ আহমেদ জাকির, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার,সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, যুগ্ন সাধারণ সম্পাদক পলাশ দাশ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল,সদস্য সুমন মজুমদার হিরোসহ
সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নাহিদ আহমেদ জাকির বলেন, এবারে উপজেলার ১১২টি পূজা মণ্ডপে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি হারে খাদ্যশস্য(চাল) পাবে। পূজা মন্ডপের সভাপতি-সম্পাদকের কাছে বরাদ্দের ডিও প্রদান করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, এবারে উৎসবমূখর পরিবেশে পূজার্থীরা পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করবে। ১১২টি পূজা মণ্ডপে প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি হারে খাদ্যশস্য(চাল) বরাদ্দের ডিও প্রদান করা হয়। নির্বিঘ্নে আপনারা দুর্গোৎসব উদযাপন করবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


