
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মুজিববর্ষে জাতীয় শোকদিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় ১০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (১৮ আগষ্ট) সকাল ১১টায় স্থানীয় প্যারাগন কমিউনিটি সেন্টারে এক অনুষ্টানের মাধ্যমে এসব গাছের চারা বিতরণ করা হয়।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক,সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জান মোহাম্মদ সিকদার ও সহ-সভাপতি শ্রীনিবাস দাশ সাগর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মিয়া, ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, কোষাধ্যক্ষ হাজ্বী মাহমুদুল হক, বন ও পরিবেশ সম্পাদক মঞ্জুর আহমদ, উপ-দপ্তর সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা এম.এস মামুন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুন-উর রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, আবছার আহমদ, সলিল কান্তি বড়ুয়া, দিদারুল আলম বাবুল, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, কলাউজান ইউনিয়ন সভাপতি গাজী ইছহাক, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেফাজত উল্লাহ সিকদার, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলী আহমদ, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন, পুটিবিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউনিয়ন যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন,কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী সমাজসেবক মিরান হোসেন মিজান, শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আয়ুব আলী, উপজেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি আকতার কামাল পারভেজ, কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুল হক চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক একেএম পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়া প্রমুখ।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, প্রকৃতিকে প্রকৃতির মতো রাখতে হবে। ইচ্ছেমতো গাছ কেটে ফেললে আমরা অক্সিজেনের অভাবে কষ্ট পাব। আমরা প্রকৃতিকে রক্ষার জন্য বেশি বেশি গাছের চারা রোপণ করব। একটি গাছ কাটলে সেটার শূণ্যতা পূরণ করতে আরও বেশি চারা রোপণ করব। তাহলে প্রকৃতি প্রকৃতির মতো থাকবে।ছবি তুলে ফেইসবুকে দেওয়ার নাম রাজনীতি নয়,রাজনীতিতে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে।
অনুষ্টানে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে, প্রধান অতিথি আমিনুল ইসলাম আমিন দলীয় নেতাকর্মীদের কাছে ১০ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করেন এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন। ##
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


