
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ হাজার ৪`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার উখিয়া ছেপটখালী নিয়াছাইমং চাকমার পুত্র কেচাইচাং চাকমা(২৪)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৪`শ পিচ ইয়াবাসহ ১মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য,নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ৬ নভেম্বর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।ঙ
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


