ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় হেলমেট না থাকায় জরিমানা গুনল ৪মোটর সাইকেল চালক

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে অভিযান চলাকালে হেলমেট না থাকায় ৪ মোটর সাইকেল চালককে ৩ হাজার টাকা এবং আধুনগর বাজারের সৈয়দ স্টোরকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (৬ এপ্রিল) ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
দন্ডপ্রাপ্তরা হলেন মোটর সাইকেল চালক শফিউল আজম শহীদ ১ হাজার টাকা, মমো: মহিউদ্দিন ৫শ টাকা, মো: ইউনুছ ১ হাজার টাকা ও মো: জকরিয়াকে ৫শ টাকা এবং সৈয়দ স্টোরকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার সদর ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট মো. এনায়েত কবির, লোহাগাড়া থানার এসআই অজ দেব শীলসহ সঙ্গীয় ফোর্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ সনের ৬৬ ধারায় ৪ মোটর সাইকেল চালক থেকে ৩ হাজার টাকা এবং সরকারী আদেশ অমান্য করায় ১৮৬০ সনের ২৬৯ ধারামতে সৈয়দ স্টোরকে ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় হেলমেট না থাকায় জরিমানা গুনল ৪মোটর সাইকেল চালক

প্রকাশিত: ০২:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০