
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় হেফজখানার এক শিক্ষক আত্নহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।
নিহত শিক্ষকের নাম মোঃ তৌহিদ(২২)।
২১ অক্টোবর ( বুধবার ) সকালে উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে ইলিয়াসের বিল্ডিং থেকে তার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত তৌহিদ চুনতি ইউনিয়নের সমসু মেম্বার পাড়ার শামসুল ইসলামের পুত্র । সে বার আউলিয়ার কলেজর সামনে ইলিয়াস বিল্ডিংর আল-কুরআনুল হাকীম আদর্শ হিফজ মাদ্রাসা শিক্ষক।
ওই মাদ্রাসার আরেক শিক্ষক মোঃ ইসমাঈল জানান, ঘটনার দিন রাত ১০ টার দিকে বলৎকারের অভিযোগ এনে তৌহিদকে স্থানীয় ২০/২৫ জন যুবক অপমান ও মারধর করেছে বলে আমাকে জানাই তৌহিদ৷তখন আমি বাজারে ছিলাম। ঘুম থেকে সকালে ওঠে দেখে শিক্ষকের লাশ ঝুলে আছে। পরে আমি জমিদারকে খবর দিই।
তবে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা জানান,তাদের হুজুর তৌহিদ শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে বলৎকারের কাজে জড়িত রয়েছে ।
স্থানীয়রা ধারণা করছেন, শিক্ষক তৌহিদ বলৎকারের অপমান সইতে না পেরে রাতে সবার অগোচরে আত্মহত্যা করেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, খবর লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদারকে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে পাঠানো হচ্ছে ।এ ঘটনায় আত্নহত্যা প্ররোচনা মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


