
নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:
লোহাগাড়া উপজেলার আধুনগর হাতিয়ারকুল ব্রিজের নিচে হাতিয়ার খাল থেকে নবজাতকের উদ্ধার করেছে স্থানীয়রা।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৫টায় এ ভ্রুণ উদ্ধার করে হাতিয়ার খালের পাড়েই দাফন সম্পন্ন হয়।
বিষয়টি নিশ্চিত করেন আধুনগর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন।
তিনি জানান, হাতিয়ার খালে ভ্রুণের ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘঠনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দিই। পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে দাফন করতে বললে স্থানী ইউপি সদস্য সুজন দাশের নেতৃত্বে হাতিয়ার খালের পাড়ে দাফন কার্য সম্পন্ন হয়।
লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমুদ বলেন, আধুনগর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নবজাতকের লাশ উদ্ধারের খবর জানতে পারি। ভ্রুনের লাশটি দাফন করা হয়েছে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


