
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী হাইয়েস`র ধাক্কায় মোটরসাইকেল আরোহী ১ যুবক নিহত হয়েছেন। অপর একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার(১৬জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ জাহাঙ্গীর (২৯) উপজেলা চুনতী হাজির রাস্তা কাজীর পাড়ার মৃত্যু জালাল আহাম্মদের পুত্র। আহত যুবকের নাম মোঃ আরিফ (২৬)। কলাউজান গাবতল এলাকার। তারা দুজনই লোহাগাড়া বটতলী মোবাইল মার্কেটের ব্যবসায়ী।

মোবাইল মার্কেটের ব্যবসায়ী আ.ন.ম বাবলু জানান, সকালে মোটরসাইকেল আরোহী দুই যুবক বটতলী থেকে রাজঘাটার দিকে যাচ্ছিলেন। পথে ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে কক্সবাজার মুখী যাত্রীবাহী একটি মাইক্রো হায়েজ ওভার টেকিং করে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত আরিফ কে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


