ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় হত্যা ও চাঁদাবাজি মামলাসহ ৬মামলার পলাতক আসামী জামাল গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়ায় প্রতিনিধিঃ

লোহাগাড়ায় উপজেলায় অর্ধডজন মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী জামাল হোসেন (৩৪) প্রকাশ গেছু জামাল গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
আটক জামাল লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া চাকফিরানী এলাকার আবদুুল কুদ্দুসের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ডিসেম্বর সন্ধ্যায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ`র নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,এসআই মুহাম্মদ বেলাল ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজ নগর চাম্বি মুফিজ বাজার থেকে তাকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, আটক জামালের নামে ৩ টি হত্যা মামলাসহ প্রায় অর্ধডজন মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে ।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে জামাল হোসেন পলাতক ছিল। এস আই বেলাল ও এএস আই বিল্লালসহ একটি পুলিশি টিম অভিযান চালিয়ে তাকে উল্লেখিত এলাকা হতে গ্রেফতার করে । সাজা প্রাপ্ত আসামী জামালকে সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় হত্যা ও চাঁদাবাজি মামলাসহ ৬মামলার পলাতক আসামী জামাল গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯