
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনের হাটের দক্ষিণ পাশে ব্রীজের উপর মোটর সাইকেল দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
১ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে এ দূর্ঘটনাটি ঘটেছে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম মোঃ অনিক (১৮)। সে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ নুরুল কবিরের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, মোটর সাইকেল আরোহী অনিক ঘটনাস্থলে পৌঁছলে খুঁটির সাথে ধাক্কা লেগে সড়কের উপর ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়ে প্রাণ হারান।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওখানে নিহতকে মৃত ঘোষণা করার পর স্বজনেরা পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ পার্থ
অনিককে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সীমান্ত জানান, দূর্ঘটনার খবর শুনে থানার একটি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


