ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সড়কে ঝরল ২টি প্রান,আহত ১২

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষে ২ নিহত হয়েছেন। অন্তত ১২ জন আহত হয়েছে।

৩০ জুলাই ( বৃহস্পতিবার) সকাল ৭ টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে উপজেলার বার আউলিয়া ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত নিশ্চিত করেছেন।

নিহত দুজনের একজন চন্দনাইশ উপজেলার কাঞ্চনার ইউনিয়নের বাদমতলা এলাকার বাসিন্দা শওকত ( ২৪) । অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী জানান, সৌদিয়া বাসটি বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সৌদিয়া বাসটি মহাসড়কে উল্টে যায় ।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছিন আরফাত জানান, যাত্রীবাহী সৌদিয়া বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী ডায়মন্ড সিমেন্ট বোঝাই করা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করে দোহাজারি হাইওয়ে থানায় রাখার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় সড়কে ঝরল ২টি প্রান,আহত ১২

প্রকাশিত: ১২:০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০