
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।সরকারীভাবে নির্দেশনা রয়েছে মার্কেট খুললে স্বাস্থ্যবিধি মানতে হবে। প্রত্যেক মার্কেটের সামনে জীবাণুনাশ স্প্রে, থার্মাল চেম্বার স্হাপন করতে হবে। উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ীদের সিদ্ধান্ত হয় যে, লোহাগাড়ার কোন মার্কেট খোলা থাকবেনা।
করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অমান্য করে মার্কেটে বেচাকেনা করে দোকানপাট খোলা রাখায় মার্কেটগুলোতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন,বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।এসময় উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ হাজ্বী বদিউর রহমান মার্কেটেসহ ৯ প্রতিষ্ঠানকে মোট ১লক্ষ ৩৫টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ মে (রোববার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ।
অভিযানে সাথে ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার-১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, এসআই পার্থসারথি হাওলাদার,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াস রুবেল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, উপজেলার মার্কেটের ব্যবসায়ীরা স্বাস্থ্য বিধি অমান্য করে দোকানপাট খোলা রাখায় বদিউর রহমান মার্কেটে এশিয়া সু স্টোরকে ৫ হাজার টাকা,মেসার্স নিউ গার্মেন্টসকে হাজার টাকা,ডুবাই স্পোর্টসের মালিকানাধীন মোস্তফিজুর রহমানকে ২০হাজার টাকা, হামিদিয়া গার্মেন্টসের মালিকানাধীন ফরিদুল আলমকে ২০হাজার, একতা স্টোরের মালিক আবদুস সালাম ২০ হাজার টাকা, এরাবিয়ান গার্মেন্টসের মালিক মমতাজ উদ্দিন ২০হাজার টাকা,হোসাইন স্টোরের মালিকানাধীন আবু সুফিয়ান কে ১০হাজার টাকা, মোবাইল কর্ণারকে ৫ হাজার টাকা,খানে আলমের ফলের দোকানকে ৩০হাজার টাকাসহ মোট ১লক্ষ ৩৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট খোলা রাখলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


