ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় স্পিড বেকারে গাড়ি উল্টে চালকের মৃত্যু

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুটিবিলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্পিড বেকারে বেটারী চালিত অটো রিক্সা উল্টে গিয়ে চালকের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

নিহত চালকের নাম মোঃ জকরিয়া আলম মিন্টু (৩২)। সে লামা উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্হ গুরা বইন্যা পাড়া এলাকার সরওয়ার গাজীর পুত্র।

২ ডিসেম্বর(বুধবার) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে।

বিষয়টি পুটিবিলা ইউপি সদস্য মোহাম্মদ খানে আলম নিশ্চিত করেছেন।

জানা যায়, জকরিয়া আলম মিন্টু। একজন রিক্সা চালক। সে কেয়াজু পাড়া এলাকা হতে ব্যাটারি চালিত রিক্সা ভর্তি পানের হাচি নিয়ে বিক্রী করার জন্য আমিরাদের উদ্দেশ্যে রওনা দেন। দরবেশ হাট কেয়াজু পাড়া সড়কের পুটিবিলা নতুন বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিড বেকারে গাড়ি উল্টে সে মাটিতে পড়ে গেলে গাড়িটি তার শরীরের উপরে চাপা পড়ে যায়। স্হানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা বটতলী স্টেশনস্হ বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরই ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া জানান, মিন্টু একজন রিক্সা চালক। সে ভোরে কেয়াজু পাড়া হতে তার রিক্সায় করে পানের হাচি ও তার বাবাকে সাথে নিয়ে পানগুলো বিক্রি করার জন্য আমিরাদের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে পুটিবিলা নতুন বাজার এলাকায় স্ডিপ বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। তার বাবা এতে বেঁচে যান। মিন্টুর শরীরের উপরে গাড়িটি চাপা পড়ে। এতে সে প্রান হারায় বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় স্পিড বেকারে গাড়ি উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত: ১০:৫৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০