
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। সরকারী আদেশ অমান্য করায় লোহাগাড়ায় ৬দোকানদার ও ৪ ট্রাক গাড়ি চালককে ৬২হাজার টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।
জানা যায়, ৮এপ্রিল সকালে সরকারী আদেশ না মেনে চায়ের দোকান,ফার্নিচারের দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৮৬সনের ২৬৯ ধারামতে উপজেলার পুরাতন থানাস্হ রিদুয়ান ফার্নিচারের স্বত্বাধিকারী পশ্চিম কলাউজানের হাঁছি মিয়ার পুত্র সমশুল আলম(৪০)কে ১০হাজার টাকা সদর ইউনিয়নের টেন্ডল পাড়াস্হ ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী দয়ার পাড়া এলাকার মৃত ফরিদুল আলমের পুত্র মুহাম্মদ আবদুল হামিদ(২৪)কে ১০হাজার, পুরাতন থানাস্হ আল মদিনা ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী পুটিবিলা গৌড়স্হান এলাকার মুহাম্মদ আবুল কাসেমের পুত্র তাজ উদ্দিন(৩০)কে ৯হাজার টাকা,একই এলাকার গোলাম আলী পাড়ার ফৌজুল কবিরের পুত্র খাইর আহমদ(৫৫)কে ৫হাজার টাকা, নয়ন স্টোরের স্বত্বাধিকারী পুরাতন মাস্টার পাড়া এলাকার মুহাম্মদ ফরিদুল আলমের পুত্র মুহাম্মদ আবছার(২৭)কে ৮হাজার টাকা পুরাতন থানাস্হ সাম মহাজন পাড়ার হিরু কুলিং কর্ণারের স্বত্বাধিকারী ওসমান গনির পুত্র মাসুক(২৫) কে ৮হাজার টাকা এবং ট্রাক গাড়ির ৪ড্রাইভারকে ১২হাজারসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান,
করোনা ভাইরাস সচেতনতায় মানুষ যেন বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবেনা।সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরো বলেন, সরকারী নির্দেশনা অমান্য করায় ৬দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬দোকানদার ও ৩ট্রাক চালককে মোট ৬২হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


