
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন আমিরাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার ও লোহাগাড়া উপজেলা গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছাবের আহমদ।
জানা যায়, বিগত ২৫দিন পুর্বে আমিরাবাদের ৬নং ওয়ার্ডে মাদক বিক্রেতা
আবু সামাকে হাতেনাতে ইয়াবা ট্যাবলেট সহ ধরে থানা পুলিশকে সৌপর্দ করায় চৌকিদার মুহাম্মদ ছাবের আহমদকে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত করা হয়।
আজ ১০ ফেব্রুয়ারি সকালে উপজেলার সকল গ্রাম পুলিশের সাথে থানা কম্পাউন্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
সভা শেষে মাদক উদ্ধারে বিশেষ অবদান রাখায় লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে আমিরাবাদ ইউপির ৬নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মুহাম্মদ ছাবের আহমদকে সম্মাননা স্বারক ক্রেষ্ট প্রদান করা হয়।
তাকে ক্রেষ্ট তুলে দেন লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ আবদুল হক,লোহাগাড়া গ্রাম পুলিশ কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ জহির উদ্দিন, আধুনগরের দফাদার মুহাম্মদ নুরুল আবছার উপস্হিত ছিলেন।
ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এলাকায় গ্রাম পুলিশরা বাংলাদেশ পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়ে থাকে এবং সার্বক্ষণিক সহযোগীতা প্রদান করে। এলাকায় গ্রাম পুলিশ ছাবের আহমদ ইয়াবাসহ ১ মাদক বিক্রেতাকে পুলিশের সৌপর্দ করায় সত্যিই প্রশংসনীয়।আগামীতে উপজেলার সকল গ্রাম পুলিশ তাদের দায়িত্ব পালন করে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা, সন্ত্রাসীদেরকে ধরিয়ে দিতে সহযোগীতা করবে। মাদক, সন্ত্রাসীদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


