
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ ও মাঠে গ্যালারি নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা।
বৃহস্পতিবার ( ১৮ আগস্ট ) বেলা ১২ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু বক্কর, সাবেক প্রধান শিক্ষক সুজিত পাল, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম,উপজেলা ক্রীড়া সংস্হার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরীসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, শাহপীর স্কুলের মাঠ ও মাঠের গ্যালারী নিয়ে কোন রকম ষড়যন্ত্র আমারা মেনে নিবো না। আমরা এই মাঠে নিয়মিত খেলাধুলা করে থাকি। মাঠ ও মাঠে গ্যালারি নির্মাণ নিয়ে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মাঠটি আমাদের দেশের সম্পদ। আমাদের এলাকার সম্পদ।হাজার শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করে।এমনকি জাতীয় দলের খেলোয়াড়রা এই মাঠে খেলাধুলায় বিভিন্ন ম্যাচে অংশগ্রহণ করে থাকে। আমাদের মাঠের অনেক সুন্দর রয়েছে। কিন্তু একটি কুচক্রীমহলের ষড়যন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে।
জানা যায়, শাহপীর স্কুলের মাঠের কারণে শিক্ষার্থীরা ক্রীড়ায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে অনেক বার।এ মাঠ লোহাগাড়া সদরে হওয়ায় ক্রীড়ানুরাগীদের প্রিয় ঠিকানায় পরিণত হয়েছে। শুধু উপজেলা পর্যায়ের সব কর্মসূচি যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ সব রাষ্ট্রীয় কর্মসূচী এ মাঠে উদযাপিত হয়।
উপজেলার অধিকাংশ ক্রীড়া প্রতিযোগিতা ছাড়াও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট, বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টসহ নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
তাই ক্রীড়ার উন্নয়নের জন্য এবং খেলা আয়োজনে দর্শক উপভোগ্য করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে দর্শক গ্যালারি নির্মাণের আবেদন করা হয়।
এবিষয়ে আমারা ক্রীড়ামন্ত্রী ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন স্কুলের শিক্ষার্থী,অভিভাবক-অভিভাবিকাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


