ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বখাটেদের আড্ডাখানা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় সরকারি রাস্তার জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ও বখাটেদের আড্ডাখানা উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

৩ নভেম্বর দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

অভিযানকালে লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, উপজেলা সদর ইউনিয়নের শাহপীর মাঠ সংলগ্ন এলাকায় বখাটেদের আড্ডাখানা ছিল। অবৈধভাবে স্হাপনা নির্মাণ করে উক্ত জায়গায় বখাটেরা আড্ডা দিয়ে স্কুল শিক্ষার্থীদের উত্ত্যক্ত সহ বিভিন্ন ধরণের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। বখাটের আড্ডা বন্ধ করতে সেই আড্ডাখানায় অভিযান পরিচালনা করে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরবর্তীতে কেউ যদি উক্ত স্থানে আড্ডাখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন বখাটেদের আড্ডাখানা উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৬:৩৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২