ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শারিরীক প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী দিলেন সমাজকর্মী আরমান বাবু

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের প্রভাবে লোহাগাড়ায় কোন শারিরীক প্রতিবন্ধী অভূক্ত থাকবে না বলে জানিয়েছেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেল।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়ন ও লোহাগাড়া সদর ইউনিয়নের (আংশিক) শারিরীক প্রতিবন্ধীদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ পুটিবিলা ইউনিয়নের সভাপতি সভাপতি আ.স.ম দিদারুল আলম জয় ও নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোজাহিদ হোসাইন।

সমাজকর্মী আরমান বাবু রোমেল বলেন, করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নের শারিরীকি প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সকল প্রতিবন্ধীকে বাড়িতে অবস্থান করার আহবান জানান। উপজেলার কোন শারিরীক প্রতিবন্ধীর খাদ্যসামগ্রী প্রয়োজন হলে তাঁর সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

এছাড়া, উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান গ্রামের শারিরীক প্রতিবন্ধী মোহাম্মদ হোসেনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় শারিরীক প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী দিলেন সমাজকর্মী আরমান বাবু

প্রকাশিত: ১০:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০