[primeitworld_print id="11400"]
ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শফিক হত্যা মামলাঃ বড় ভাই ও ভাবী গ্রেফতার

রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ

লোহাগাড়ায় বড় ভাইয়ের হামলায় নিহত শফিক হত্যা মামলার পলাতক আসামী আপন বড় ভাই ও ভাবীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হল উপজেলার কলাউজান ইউনিয়নের হাজিপাড়া এলাকার মৃত ইছহাকের পুত্র রফিক আহমেদ(৬০) ও তার স্ত্রী সেতারা বেগম(৫৫)।

গত ৭জুন সন্ধ্যায় লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ`র নির্দেশে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকা থেকে তাদের ২জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কলাউজান ইউনিয়নের হাজি পাড়া এলাকায় আপন দুই ভাই(শফিক ও রফিক)`র মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।এ নিয়ে ২৫ মার্চ (বুধবার) বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড় ভাই রফিক ও তার দু ছেলে জাহেদ ও শাহেদ মিলে শফিকের ওপর নির্মমভাবে হামলা চালায়। পরে স্হানীয়রা দ্রুত অাহত অবস্হায় শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্হা আশংকাজনক দেখা দিলে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করে। গত ২৯ মার্চ ( রবিবার) সকাল ৯ টার দিকে শফিক সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত শফিকুর রহমানের স্ত্রী কহিনুর আকতার বাদী হয়ে জাহেদ, শাহেদ, রফিক ও সেতারা বেগমসহ ৪জনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৩১। তারিখঃ ৩০/০৩/২০২০ ইংরেজী।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান,জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে শফিককে তার বড় ভাই রফিক ও ভাতিজা মিলে নির্মমভাবে আঘাত করলে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হলে পরবর্তীতে শফিক চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শফিক হত্যা মামলা পর থেকে আসামীরা কৌশলে পলাতক ছিল। অবশেষে গতকাল বিকেলে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল সাতকানিয়ার গারাঙ্গিয়া এলাকা থেকে শফিক হত্যা মামলার ৩ এবং ৪নং পলাতক আসামী বড় ভাই রফিক আহমদ ও তার ভাবী সেতারা বেগমকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।মামলার ১ এবং ২নং আসামী(জাহেদ, শাহেদ) কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। সন্ত্রাসীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
আটককৃতদের কে আজ ৮জুন সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় শফিক হত্যা মামলাঃ বড় ভাই ও ভাবী গ্রেফতার

প্রকাশিত: ০২:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০