ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় শপিংমল-দোকান খোলার সিদ্ধান্তঃকিছু ব্যবসায়ীদের দ্বিমত পোষণ

লোহাগাড়া প্রতিনিধিঃ

রমজান ও ঈদ বাজারকে সামনে সরকারের নির্দেশ অনুযায়ী শপিংমল-দোকান খোলার প্রস্তুতি নিয়েছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার বটতলীর ব্যবসায়ীরা।

লোহাগাড়া বটতলী ব্যাবসায়ী কল্যান সমবায় সমিতি সভাপতি অালহাজ্ব ফজলুল হক আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের বেঁধে দেওয়া বিধিনিষেধ পালন সাপেক্ষে অন্যান্য স্বাস্থ্যবিধির প্রতিপালন নিশ্চিত করে ব্যবসায়ীরা শপিংমল-দোকান খুলবে বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন।

এই নিয়ে স্বস্ব মার্কেটের ব্যবসায়ী নেতারা দফায় দফায় বৈঠক বসেছেন। বৈঠকে ব্যবসায়ীরা মার্কেট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় সব মার্কেট ও শপিংমল খুলে দিলে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বাড়তে পারে বলে আশংকা করছেন সচেতন মহল ।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিকিকিনি করার কথা বলা বলেও তা কতটুকু কার্যকর করা যাবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বটতলীর স্টার সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক,ব্যবসায়িক নেতা ও সাংবাদিক সাত্তার সিকদার জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক রবিবার থেকে মার্কেট খোলার প্রস্তুতি নিয়েছে ব্যবসায়ীরা। তিনি আরো বলেন, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আগামী ১০ মে থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখবে।আমারা মার্কেটের ব্যবসায়ীদের সাথে  বৈঠক বসে আলোচনা করেছি। তবে,আমি একজন বটতলী মার্কেটের একজন ব্যবসায়ী হলেও ব্যক্তিগত ভাবে আমার প্রতিষ্ঠান খুলবোনা বলে তিনি সাফ জানিয়ে দেন।

তিনি আরো বলেন, মার্কেটের প্রবেশপথে জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে। হ্যান্ড স্যানিটাইজার- হাত ধুঁতে সাবান রাখা হবে।। সবকিছু বিবেচনা করে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বিকিকিনি করতে পারলে ব্যবসায়ী দোকানপাট ব্যবসায়ীরা খুলতে পারে।

উল্লেখ্য : করোনার সংক্রমণের কারণে বর্তমানে লোহাগাড়ায় সকল মার্কেট- শপিংমলগুলো বন্ধ রয়েছে। সরকার রমজান ও ঈদের বাজার উপলক্ষে ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের শপিংমল-দোকান বিকেল ৫টা পর্যন্ত সীমিত আকারে চালুর ঘোষণা দিয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় শপিংমল-দোকান খোলার সিদ্ধান্তঃকিছু ব্যবসায়ীদের দ্বিমত পোষণ

প্রকাশিত: ০৯:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০