
রায়হান সিকদারঃ
লোহাগাড়ায় অভিযান চালিয়ে অগ্রিম তারিখ দিয়ে পণ্য বিক্রি করার অভিযোগে রিয়াদ ফুড বেকারীসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে মোট ২৫হাজার টাকা জরিনামা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১ জুন ( সোমবার) দুপুর দেড়টাই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরীর নেতৃত্বে উপজেলার আধুনগর বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং পন্যের গায়ে অগ্রিম উৎপাদন তারিখ বসিয়ে ব্রেড ও কেক উৎপাদন করে বাজারজাত করায় রিয়াদ ফুডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও পন্য মূল্য তালিকা না থাকায় মো: লোকমান সওদাগরকে ৫ হাজার টাকা ও রাসেল সওদাগরকে ১০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এস. আই পার্থ সারথীর হাওলাদার, সমির চৌধুরী প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

