ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বাদশা খালেদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার আমিরাবাদ পুরান বিওসি এলাকায় ‘এলাকার সর্বস্তরের জনসাধারণ’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এরশাদ হোসাইন, য্বুলীগ নেতা খানে আলম, কামাল উদ্দিন, রেজাউল করিম ও মোঃ সেলিমসহ এলাকার প্রায় দু’শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

যুবলীগ নেতা বাদশা খালেদ মুঠোফোনে জানান, ভ্রাম্যমান আদালতের উপর হামলার ঘটনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন না। তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বুধবার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় মাটিভর্তি একটি ডাম্পট্রাক ও ২ শ্রমিককে আটক করে নিয়ে আসার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা ও সার্ভেয়ার সহায়ক কর্মচারী সাজ্জাদ হোসেনের উপর হামলার করে শ্রমিকরা। এ ঘটনার ব্যাপারে একইদিন যুবলীগ নেতা বাদশা খালেদসহ ৪ জনকে অভিযুক্ত করে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯