
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারের বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্ততা। এসময় মৎস্য খামারের পার্শ্বে পাহারাদারের থাকার সেমি পাকা ঘর ভাংচুর চালায়।
১৬ জানুয়ারী ভোর ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক এলাকার পুর্ব পার্শ্বে এলাকায় ৬ একর জায়গা বিগত ১৫বছর ধরে মৎস্য চাষ করে আসছিল আধুনগরের হাতিয়ারপুল ছায়ের পাড়া এলাকার মৃত রাজামিয়ার পুত্র আবদুল মালেক (৫০)।
তিনি উক্ত জায়গাতে মৎস্য খামার করছিল। ১৬ জানুয়ারী ভোর ৫টার দিকে দুর্বৃত্তের একটি দল মৎস্য খামারে ৩টি বাঁধ কেটে দেয়। পরে খামারের পার্শ্বে একটি পাহারাদারের থাকার বাড়ী ভাংচুর চালায় দুর্বৃত্ততা।
মৎস্য খামারের তিন টি বাঁধ কেটে দেয়ায় কারণে মাছগুলো প্রজেক্ট থেকে চলে যায়।
মৎসা খামারের পাহারাদার আবদুল মাবুধ জানান,দীর্ঘদিন ধরে আমি খামারে পাহারাদারের দায়িত্ব পালন আসছি।
ভোর ৫টার দিকে দুর্বৃত্তের একটি দল আমি, জাহাঙ্গীর ও রুবেলকে ঘর থেকে বের করে দিয়ে হাত পা বেঁধে রাখে। এসময় তারা আমাদের থাকার ঘর ভাংচুর চালায় এবং মৎস্য খামারের ৩টি বাঁধ কেটে দিলে মাছগুলো প্রজেক্ট থেকে চলে যায়।এতে আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
মৎস্য প্রজেক্টের মালিক মুহাম্মদ আবদুল মালেক জানান, বিগত ১৫বছর ধরে আমি উক্ত জায়গা ভোগ দখলে স্হিত রয়েছি। জায়গাতে মাছের চাষ করেছি। কিন্তু দুর্বৃত্তের একটি দল ভোরে আমার মৎস্য খামারের ৩টি বাঁধ কেটে দেয়, পাহারাদারকে মারধর করে এবং পাহাদারদের থাকার ঘর ভাংচুর চালায়।
এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন বলেও তিনি জানান।
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাকের হোসাইন মাহমুদ জানান,
এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


