
নিজস্ব প্রতিবেদকঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুর ও অবমাননায় লোহাগাড়া প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লোহাগাড়া উপজেলা, কমান্ডের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ডিসেম্বর মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তার আহমদ সিকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ বেঙ্গল ও বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম। এপ্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনে লোহাগাড়া উপজেলার প্রায়সব মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সভা ও মানব বন্ধনে বক্তরা সম্প্রতি কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। উক্ত ভাস্কর্য ভাংচুর ও অবমাননার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। ##
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


