ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধারা পেলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার-সেহেরী

লোহাগাড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের ব্যক্তিগত পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে মানবিক উপহার হিসেবে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২মে ) দুপুর ১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয়ে ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল ও মুক্তিযুদ্ধকালীন গ্রুপ কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরীর উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মাঝে এসব ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দেয়া হয়। ইফতার ও সেহেরী সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ছোলা, তৈল, চিনি, সেমাই, ডাল, পিঁয়াজ ও সাবান।
এসব সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে তদারকি করেছেন আমিনুল ইসলামের ব্যাক্তিগত সহকারী মিরান হোসেন মিজান ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে প্রিয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার ও সেহেরী সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। আর এ সংকটময় মুহুর্তে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্ববোধ করছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় মুক্তিযোদ্ধারা পেলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনের ইফতার-সেহেরী

প্রকাশিত: ০৬:০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০