
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল চট্টগ্রামের বাঁশখালি উত্তর জলদি এলাকার মোজাফ্ফর অাহমদের পুত্র সাইমন(২৫) ও কক্সবাজার জেলার টেকনাফ নাজির পাড়ার মৃত বশির আহমদের পুত্র ইয়াছিন(২৫)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সাড়ে ১১টার দিকে ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি মিনিট্রাক(পিক-আপে) তল্লাশি চালিয়ে ৫হাজার পিচ ইয়াবা উদ্ধার করে এবং ২মাদক বিক্রেতাকে আটক করা হয়।
৫হাজার পিচ ইয়াবার মুল্য আনুমানিক ১৫লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং
আজ ২২আগস্ট সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


