
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক পরিধান না করায় ৬জনকে ৪হাজার ৮`শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১৫ আগস্ট (শনিবার) সকালে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রামক (রোগ প্রতিরোধ আইন) ২০১৮- এ ৬ ব্যক্তির কাছ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আগামীতে এ অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব মিয়া, লোহাগাড়া থানার এএসআই শীপক, ভূমি অফিসের নাজির সমির চৌধুরী ও নয়ন দাশ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


