[primeitworld_print id="23450"]
ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মান-অভিমানে গৃহবধুর আত্মহত্যা!

রায়হান সিকদার,দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জের ধরে(মান-অভিমানে) এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।নিহত গৃহবধুর নাম কাজি মরিয়ম লামিয়া(১৯)। সে উপজেলার বড়হাতিয়া হাদুর পাড়ার শহীদুল ইসলামের স্ত্রী এবং বাঁশখালি উপজেলার বৈলছড়ি এলাকার ইছহাকের কন্যা।স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, বিগত ৭মাস পুর্বে বাঁশখালি বৈলছড়ি এলাকার ইছহাকের কন্যার বিবাহ হয়েছিল। বিবাহের পর তাদের সংসার চলছিল সুন্দরভাবে। কিছুদিন ধরে তাদের মধ্যে মান-অভিমান চলছিল।গতকাল মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরের দিন ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টার দিকে ঘুম থেকে জেগে উঠে দেখতে পান গলায় উড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায়। দ্রুত গৃহবধুকে উদ্ধার করে তার স্বামী ও প্রতিবেশীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে থানার এসআই মাসুদ পারভেজ সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ সোহেল চৌধুরী জানান,দুপুর ২টার দিকে গৃহবধুকে হাসপাতালে নিয়ে এসেছেন মৃত অবস্থায়। আমরা তাকে ইসিজি করে দেখেছি। তার গলায় একটি কালো দাগের চিহ্ন রয়েছে। এ বিষয়ে থানা পুলিশকে খবর দিই।লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশটি ময়না তদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় মান-অভিমানে গৃহবধুর আত্মহত্যা!

প্রকাশিত: ০৭:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪