
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে ।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতা ঢাকার গাজিপুর কাপাশিয়া থানার বরপুল এলাকার মৃত আক্কাস আলীর পুত্র মিজানুর রহমান প্রকাশ আবদুর রাজ্জাক (৩১)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১হাজার ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং ১ মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে ।
আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ৩০ অক্টোবর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


