ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুনঃ পুত্র আটক

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়ায় বাড়ির টিন কেটে আনন্দ মোহন ধর (৬৫ ) নামে এক বৃদ্ধ পিতাকে কুপিয়ে খুন করেছে মাদকাসক্ত পুত্র।

২৫ নভেম্বর ( বুধবার) দিনগত গভীর রাতে
উপজেলার উত্তর আমিরাবাদ ইউনিয়নের বণিক পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আনন্দ মোহন ধর ওই এলাকার মৃত সচীন্দ্র ধরের পুত্র। এ ঘটনায় বিকেল সাড়ে ঘাতক মাদকাসক্ত ছেলে লিটন ধরকে আমিরাবাদ স্টেশন থেকে আটক করেছে পুলিশ।

নিহতের প্রতিবেশী আখি ধর বলেন , ঘটনার দিন রাত ১০ টার দিকে আমার শুশুরকে রাতের খাবার দিয়ে বাড়িতে চলে আসি। সকালে ঘুম থাকে না উঠায় দরজা খুলে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাড়ির দরজার পাশে টিন কাটা রয়েছে।

ধরণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় লিটন তার বাবাকে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘাতক লিটন ধরের স্ত্রী ঝিনু ধর জানান, আমার স্বামী দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও নেশাগ্রস্ত ছিল। আমি বার বার বারণ করলে আমাকে উল্টো নির্যাতন করতো আমার স্বামী

নিহতের ভাই মিটন ধর জানান, আমি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম শহরে থাকি। আমার ভাই লিটন একজন মাদকাসক্ত।এই নিয়ে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে একবার থানায় অভিযোগও করেছিলাম৷ সকালে আমার চাচাত ভাইয়ের মধ্যামে খবর পেয়ে বাড়িতে এসে দেখি এই ঘটনা।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইউনুছ জানান, সকালে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।
ছেলেটি নেশাগ্রস্থ বলে প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারলাম।প্রায় সে তার পিতাকে মারধর করতো। আজ সকালে সে তার পিতাকে নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে গেছে। ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, ঘটনার খবর পাওয়ার পর লোহাগাড়া থানার এসআই আবদুল হক ও এসআই ভক্ত দত্তের নেতৃত্ব একটি পুলিশি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। একই দিন বিকেল ৪টার দিকে আমিরাবাদ স্টেশন থেকে পুত্র লিটন ধরকে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুনঃ পুত্র আটক

প্রকাশিত: ০৪:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০