
নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলায় ছেলের বিরুদ্ধে মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে মা জুবাইদা খাতুন লোহাগাড়া থানায় ছেলে অভিযুক্ত ছেলে কামাল হোসেন ও তার স্ত্রী হাছিনা আকতারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি কলাউজান ইউনিয়নের ডা. আহমদ আলীর পাড়ার আবুল বশরের স্ত্রী ।
অভিযোগে সূত্রে প্রকাশ,বিগত ২৪বছর পুর্বে আমার ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে কারণে অকারণে স্ত্রীর কথা শুনে মাকে পৃথক করে দেয়। এরপর থেকে স্ত্রীর কথা শুনে আমাকে শারিরীক ভাবে নির্যাতন করে। তিনি তার ছেলের কাছ থেকে দোকানের ভাড়া চাইতে গেলে তার পুত্র কামাল কিসের টাকা বলে গালিগালাজ করে। মানুষের সামনে তাকে মারধর করে। চায়ের দোকান থেকে গরম পানি আমার গায়ে ঢেলে দেয় বলেও অভিযোগে প্রকাশ। অভিযোগে আরও প্রকাশ, গত শাওয়াল মাসে ৬রোজা রাখা অবস্হা আমাকে মারধর করে ।
এ ব্যাপারে কান্নাজনিত কন্ঠে জুবাইদা খাঁতুন জানান,আমার ছেলে কামাল স্ত্রীর কথা শুনে আমার মারধর করে। আমার চায়ের দোকানের ভাড়া চাইতে গেলে মানুষের সামনে তার ছেলে তাকে মারধর করেছে। তিনি আরও জানান, অ বাজি মা কি কোনদিন ছেলের বিরুদ্ধে কোন অভিযোগ করতে পারেনা। আমি খুব বেশী নির্যাতনের শিকার। ছেলের মারধরের ঘটনা সহ্য করতে না পেরে থানায় বাধ্য হয়ে অভিযোগ করেছি।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের জোর দাবী জানান।
স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জামাল উদ্দিন জানান, তিনি ঘটনার বিষয়ে কিছুই জানেননা। তবে,ছেলে কামালের বিরুদ্ধে তার মা থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল জানান, মাকে মারধরের ঘটনায় ছেলে এবং স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রয়োজনীয় তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
অন্যদিক, অভিযুক্ত মুহাম্মদ কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তিনি ষড়ষন্ত্রের শিকার। তার মাকে তিনি মারধর করেনি। এ ঘটনাটি তিনি মিথ্যা বলেও দাবী করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


