ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ২মোটর সাইকেল আরোহী নিহত

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় মাইক্রো বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল অারোহী নিহত হয়েছে।

১১ জানুয়ারী শনিবার রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদর স্টেশনের মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুছড়ে যায় এবং গাড়ীতে থাকা ২ অারোহী ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতরা হলেন উপজেলার অাধুনগর ইউনিয়নের চেদিরপুনি বড়ুয়া পাড়া এলাকার স্বপন বড়ুয়ার পুত্র উত্তম বড়ুয়া (১৭) এবং একই এলাকার লিটন বড়ুয়ার পুত্র বিশাল বড়ুয়া ( ১৩) ।

চেদিরপুনী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা অসীম বড়ুয়া জানান, নিহত উত্তম বড়ুয়া অামিরাবাদ স্টেশনে কাজল বড়ুয়ার মোটর সাইকেল গ্যারেজে কাজ করত এবং বিশাল বড়ুয়া একটি গ্রীল ওয়ার্কসপে কাজ করত। তারা প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে মোটর সাইকেলযোগে বাড়িতে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌছলে কক্সবাজার থেকে অাসা চট্টগ্রাম অভিমূখী হাইয়েচ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল অারোহী ২ জন নিহত হয়।
দোহাজারি হাইওয়ে থানার ওসি মো: ইয়াছিন আরফাত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দূর্ঘটনায় কবলিত হাইয়েচ গাড়ী থানা হেফাজতে রয়েছে এবং নিহত ২ কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় ২মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০