ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে এক রেস্তোঁরাসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লোহাগাড়া
থানা পুলিশ সহযোগিতা করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, অভিযানে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোঁরাকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই এলাকার মাহি ফুডসকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক হাজার অর্থদণ্ড ও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

প্রকাশিত: ০৮:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২