
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলায় ৩০ নভেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) সামাজিক প্রচারাভিযানকে কেন্দ্র করে উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব ও সেইপ প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ফিজনূর রহমান।
একই দিন বিকেলে কর্মশালা শেষ করে লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে নতুন ভবন পরিদর্শন করেছেন অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ ফিজনূর রহমান। তিনি ভূমি অফিস ঘুরে দেন।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, বড়হাতিয়ার কৃতি সন্তান, সমাজসেবক মিরান হোসেন মিজান,উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা,ভূমি অফিসের সহকারী রুমি দাশ ও নয়নসহ অনেকেই।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


