
রায়হান সিকদারঃ
শেখ হাসিনার বারতা,নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে এবং বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন উপলক্ষে “ জয়িতা অন্বেষণে বাংলাদেশ“ কার্যক্রমে আওতায় বাংলার নারীদের জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার(সিএস) মুহাম্মদ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দিন, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহম্মদ খাঁন, সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা,উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের উপজেলা ডেভলপমেন্ট ফেসিলিটেটর আবু সাঈদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব যুগ্ন সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক পুস্পেন চৌধুরী, লোহাগাড়া উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক, লোহাগাড়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এইচ এম জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুহাম্মদ রায়হান সিকদার, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন,সিনিয়র শিক্ষক মাস্টার গোপাল কান্তু বড়ুয়া,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা স্বপ্না দেবী, নারীনেত্রী জেসমিন আকতার, চিকিৎসক সুজন কান্তি দাশ।
অনুষ্ঠান উপজেলা জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক,সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকানী নারী হিসেবে জান্নাতুল ফেরদৌস তারজিন, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শামিমা আকতার, সফল জননী নারী মিসেস নাছিমা আকতার চৌধুরী, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করেছে নারী হিসেবে জাহেদা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারীনেত্রী জেসমিন আকতারসহ মোট ৫জন জয়িতা কে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে সার্টিফিকেট, সম্মাননা ও পুরুষ্কার প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


