
নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এলজিএসপি- ৩ এর আওতায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় লোহাগাড়া উপজেলায় বিভিন্ন এলাকায় উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করা হয়েছে।
১৬ নভেম্বর (সোমবার) দুপুরে চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকার উন্নয়নমুলক প্রকল্প পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুব আলম শাওন ভূঁইয়া, চরম্বা ইউপির চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান,চরম্বা ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান,ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ আহমদ,মোঃ জয়নাল আবেদীন,মুহাম্মদ এনামুল হক, সাবেক ইউপি সদস্য সমাজসেবক মুহাম্মদ কালু।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


