ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বিভিন্ন অপরাধে ৪১টি মামলায় জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদরের মোস্তাফিজুর রহমান কলেজ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় অনিবন্ধিত মোটরযান, ত্রি হুইলার, ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালানো রেজিস্ট্রেশন ও হেলমেট ছাড়া মোটর‍যান চালানোর দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অপরাধে মোট ৪১ জনকে ৪১ টি মামলায় মোট ১২ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করা হয়।

৮ আগস্ট সকালে ভ্রাম্যমাণ আদাতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশসহ আনসার বাহিনী সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান,

মহাসড়কে অনিবন্ধিত মোটরযান, ত্রি হুইলার, ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালানো রেজিস্ট্রেশন ও হেলমেট ছাড়া মোটর‍যান চালানোসহ বিভিন্ন অপরাধে মোট ৪১ জনকে ৪১ টি মামলায় মোট ১২ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়। মহাসড়কে ত্রি হুইলার চলাচল করতে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা প্রতিপালনের জন্য চালকদের নির্দেশনা দেয়া হয়।পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় বিভিন্ন অপরাধে ৪১টি মামলায় জরিমানা

প্রকাশিত: ০৫:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২