
নিজস্ব প্রতিবেদক,লোহাগাড়াঃ
দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের। শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে। শীত চলে এসেছে। শীতার্ত মানুষের কথা বিবেচনা করে বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ১` শ শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র( স্যুইটার) বিতরণ করা হয়েছে।
৩ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বটতলী মোটর স্টেশনস্হ অসহায় পথচারী ও ভাসমান দোকানদের মাঝে এ শীতবস্ত্র (স্যুইটার) বিতরণ করেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ,প্রচার সম্পাদক তামরিনুল ইসলাম তামরিন, সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম বিজয়, রাকিবুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম তানিম, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাওন, ছাত্রলীগ নেতা রিয়াদ, মান্না, বাবুসহ ছাত্রলীগের অন্যান্যরা
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


