রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার চুনতিতে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ৪র্থ শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
৬আগষ্ট সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট অফিস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
চুনতি পুলিশ ফাঁড়ির এএস আই চন্দ্র কুমার কুর্মী বিষয়টি উক্ত প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ওমর উল্লাহ(১২)।সে চুনতির সুফিনগর এলাকার মোহাম্মদ উল্লাহ`র পুত্র।
চুনতি পুলিশ ফাঁড়ির এএস আই চন্দ্র কুমার কুর্মী বলেন, ওমর উল্লাহ চুনতি সুফিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীতে অধ্যয়নরত।সে স্কুলে সাময়িক পরীক্ষা দেওয়ার কথা ছিল।স্কুলে যাওয়ার জন্য একটি বেল্ট কেনার দোকানে যাচ্ছিল। রাস্তার পার হওয়ার সময় কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহন মহাসড়কের চুনতি ফরেষ্ট অফিস এলাকায় তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায়।
ঘাতক বাসটি বর্তমানে দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


