
রায়হান সিকদার,দেশবাংলাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দাওয়াতী পক্ষ ও গণসংযোগ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
১৮এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার উদ্যোগে বটতলী শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমদ।

এ সময় বটতলী শহর পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক,বটতলী শহর জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা আক্তার কামাল, বটতলী শহর যুব বিভাগের সভাপতি আবদুল মান্নান,ঈসা সাঈদীসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বটতলী শহর শাখার আমীর অধ্যাপক জালাল আহমদ জানান,ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই দুনিয়ার জীবনে শান্তি এবং আখেরাতে মুক্তি লাভ করা সম্ভব। ইসলামের দাওয়াত বটতলী শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এলাকার মানুষ সবসময় ইসলামের পক্ষে সবসময় ভূমিকা পালন করেছে।ইসলামের পক্ষে,আল কোরআনের পক্ষে আমাদের এলাকার মানুষ ঐক্যবদ্ধ ভাবে আগামীতে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


