
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড-১১-১৬) ও পদবী পরিবর্তন সহ গ্রেড উন্নীত করণের দাবিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নির্বাহী কার্যালয় অফিস,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত কর্মচারীরা পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করছে।
কর্মবিরতিকালে লোহাগাড়া ভূমি অফিসের নাজির সমির চৌধুরী,অফিস সহকারী রুমি দাশসহ লোহাগাড়া বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সদস্যরা উপস্হিত ছিলেন।
লোহাগাড়া বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) সদস্য,লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের নাজির সমীর চৌধুরী জানান, ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতিত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি কর্মসূচী পালন করা হচ্ছে।
পদবি পরিবর্তন করে গ্রেড উন্নীত করণে সরকার প্রধানের নিকট আকুল আবেদন বিষয়টি অতি দ্রুত বাস্তবায়ন করে আমাদের দাবি-দাওয়া মেনে নিন। আশা করি এই ১১ দিনের মধ্যে সরকার এর একটি সমাধান করবেন বলে তিনি দাবি জানান। আর দাবি-দাওয়া না মানলে আমরা সবাই কেন্দ্রীয় কালেক্টরেট সহকারী সমিতির কর্মসূচির সঙ্গে একমত পোষণ করব।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


