
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া দানেশ সিকদার পাড়া এলাকায় বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। নিহত শিশুর নাম মো: এরশাদ (১২)।
সে ওই এলাকার আবদুল আজিজের ছেলে।নিহত এরশাদ হেফজ খানার ছাত্র।
মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১২টার সময় বজ্রপাতের ঘটনাটি ঘটে।
বড়হাতিয়া ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবদুল আলম বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘটনার সময় প্রচন্ড বৃষ্টিপাত ও বজ্রপাত হচ্ছিল। ওই সময় শিশুটি মাঠ থেকে গরু আনতে গিয়ে বাজ্রপাত তার গায়ে পড়ে আহত হয়। স্বজনরা আহতবস্থায় উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো: আবদুল আলম বলেন, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এরশাদ নামের এক শিশু নিহত হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

