
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বন্যার পানির স্রোতে নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
শিক্ষার্থীর নাম জুনায়েদুল ইসলাম জারিফ (২২)। তিনি ওই এলাকার জুলফিকার আলী ভুট্টুর পুত্র এবং বিজিসি ট্রাস্ট বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র।
৮ আগস্ট বেলা ৩টার দিকে বিলের দ্বারে তার লাশ উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় খবর পেয়ে শিক্ষার্থী জারিফের পরিবারের কাছে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(রুঃদাঃ) মোহাম্মদ শাহজাহান।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশর মোঃ ফখরুজ্জামানের নির্দেশনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক উপজেলা প্রশাসনের মাধ্যমে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, স্থানীয় ইউপি মেম্বার মাস্টার মোঃ জাহাঙ্গীর আলম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(রুঃদাঃ) মোহাম্মদ শাহজাহান, আমিরাবাদে নিখোঁজ শিক্ষার্থী জারিফের মা-বাবার কাছে দাফন কাফনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশর মোঃ ফখরুজ্জামানের নির্দেশনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক উপজেলা প্রশাসনের মাধ্যমে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


