ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় বটতলী স্টেশনে আধুনিক মানের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দক্ষিণ চট্টগ্রামের সর্ব বৃহৎ,স্টেশন হিসেবে পরিচিত লোহাগাড়া সদরে বটতলী স্টেশন। এ স্টেশনে চুরি ডাকাতি, সন্ত্রাসী,চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চিহ্নিত করতে লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুমানিক ১২ লক্ষ টাকা ব্যয়ে এ স্টেশনে স্থাপন করা হয়েছে আধুনিক মানের সিসি ক্যামেরা। সিসি ক্যামেরার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়।২০ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বটতলী স্টেশনের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদু্ল ইসলাম, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন,পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, আধুনগর ইউপির চেয়ারম্যান মোঃ,নাজিম উদ্দিন,বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গলসহ অন্যান্যরা।লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল জানান, চুরি ডাকাতি, সন্ত্রাসী,চাঁদাবাজি এড়াতে বটতলী মোটর স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরা মনিটরিং করবে উপজেলা প্রশাসন,থানা প্রশাসন।এ সিসি ক্যামরার মাধ্যমে বিভিন্ন অপরাধীদের চিহ্নিত করতে পারবে। জনসাধারণ ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারবে।উল্লেখ্য,উপজেলা পরিষদের বরাদ্দকৃত ১২ লাখ টাকা ব্যয়ে কোয়ালিটি ক্যাবল নেটওয়ার্ক এ সিসি ক্যামেরার কাজটি সম্পন্ন করেছেন মামুন আহমেদ, মোঃ ইব্রাহীম, মাহবুব আলম, সালা উদ্দিন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় বটতলী স্টেশনে আধুনিক মানের সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন

প্রকাশিত: ১২:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩