
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৫ টায় কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতির পিতার জন্মশতবার্ষিকীর লোগো উন্মোচন, ঘড়ি চালুর মধ্যদিয়ে ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রতিটি জেলা, উপজেলা ও পাবলিক স্থানে একইসঙ্গে ক্ষণগণনা শুরু হয়।
তারই ধারাবাহিতায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ জানুয়ারি বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনের কাউন্ট ডাউন বা ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানি, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ।
এছাড়াও অনুষ্টানে উপজেলার কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন।
২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গ্রহণের শততম বছর পূর্ণ হবে। এবছরের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করবে বাংলাদেশ।
প্রসঙ্গত, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস পাকিস্তানে কারাবাস থেকে মুক্ত হয়ে এই দিনে দেশে ফিরে আসেন তিনি। দিনটিকে উপলক্ষ করে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করা হলো।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


