ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় প্রয়াত আজাদ তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিকতা জগতের সাহসী কণ্ঠস্বর, একুশে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রয়াত আজাদ তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লোহাগাড়ায় আয়োজন করা হয় স্মরণসভা ও দোয়া মাহফিলের।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে (বটতলী মোটর স্টেশন) এই আয়োজনে তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সহকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজাদ তালুকদার ছিলেন চট্টগ্রামের গণমাধ্যমে সত্য ও ন্যায়ের প্রতীক। আপসহীন মনোভাব, তথ্যনিষ্ঠ সাংবাদিকতা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন একজন সাংবাদিক না, বরং একটি প্রতিষ্ঠান।

সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম হোছাইন মেহেদী। তিনি বলেন, “আজাদ ভাই ছিলেন নির্ভীক এবং দূরদর্শী। তাঁর ‘একুশে পত্রিকা’ শুধু একটি মাধ্যম নয়, এটি ছিল সমাজ পরিবর্তনের হাতিয়ার।”

সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম বলেন, “আজাদ ভাইয়ের সাহস ও নিষ্ঠা আমাদের জন্য পথ দেখায়। করোনার শুরুতে চট্টগ্রামে ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকা মানুষ আজও কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।”

সভায় আরও স্মৃতিচারণ করেন সহ-সভাপতি মোহাম্মদ মারুফ, সাংগঠনিক সম্পাদক খলিল চৌধুরী, অর্থ ও দপ্তর সম্পাদক তাজ উদ্দিন, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন ও কার্যনির্বাহী সদস্য এরশাদ হোছাইন। বক্তারা বলেন, তরুণদের কাছে আজাদ তালুকদার একটি প্রেরণার নাম। তাঁর সাহসী পথচলা আজও সাংবাদিক সমাজের জন্য শিক্ষণীয়।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।

উল্লেখ্য, আজাদ তালুকদার ১৯৭৮ সালের ২ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাত্তর টিভি, বৈশাখী টিভি ও দৈনিক সকালের খবরসহ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করে খ্যাতি অর্জন করেন। ২০২৩ সালের ২ আগস্ট মাত্র ৪৫ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর অকাল প্রয়াণে চট্টগ্রামের সাংবাদিক মহলে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

লোহাগাড়ায় প্রয়াত আজাদ তালুকদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫