
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ইউনিয়নের কিল্লার আন্দর এলাকায় এক প্রবাসীর বাড়ি এবং এক ভাড়াটিয়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত প্রবাসীর নাম মোহাম্মদ আজিজ। সে ওই এলাকার মৃত আলী আহমদের পুত্র।
ভাড়াটিয়ার নাম শরমিন আকতার। তার বাড়ী চন্দনাইশ এলাকার কাইয়ুমের স্ত্রী।
বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মাওলানা আবদুল আজিজ নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত সৌদি প্রবাসী মুহাম্মদ আজিজ জানান,তার বাড়ীতে একটি ভাড়াটিয়া বাসা রয়েছে। গত ১৮জুলাই বিকেলে ঘরের বাহিরে লোহার দরজায় তালাবদ্ধ করে উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় তার মা, স্ত্রীসহ পরিবারের সদস্যদেরকে নিয়ে তার নানার বাড়িতে বেড়াতে যান।
তার বাসায় ভাড়াটিয়া শরমিন আকতার তার আত্নীয়ের বাড়ীতে বেড়াতে যান। তারা উভয়ই পরের দিন ১৯জুলাই সকালে বাড়িতে ঢুকে লোহার দরজা তালা ভাঙ্গা, দরজা খোলা অবস্থায় দেখতে পান এবং প্রয়োজনীয় আসবাবপত্র,অন্যান্য মালামাল এলোমেলো দেখতে পান।
তিনি আরো জানান, চোরেরা গেইটের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে বাড়ীতে থাকা স্বর্ণালংকার ,টিভি ১হাজার বিদেশী রিয়াল টাকা,কম্বল ও অন্যান্য মূল্যবান ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে যায়।
অন্যদিকে, ভাড়াটিয়া শরমিন আকতার জানান, তার বাসা থেকে নগদ ৪০হাজার টাকা, স্বর্ণের চেইন, কানপুল, টিভি, ডিপিএসের পাস বইসহ মুল্যাবান জিনিসগুলো নিয়ে যায়।
তাদের ক্ষতির পরিমাণ সাড়ে ৪লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
চোরের দল বাড়িতে কেউ না থাকার সুযোগে যে কোন সময় এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম মুঠোফোনে জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেননি ।লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


