
রায়হান সিকদারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পরামর্শক্রমে লোহাগাড়া উপজেলার ৯ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়,করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন।করোনায় দুর্যোগ সংকটময় মুহুর্তে কর্মহীন , খেটে-খাওয়া ও মধ্যবিত্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিআর চাল ১৩২.৫০০ মেঃটন,জিআর ক্যাশ ৪লক্ষ ৫২হাজার ৫`শ টাকা, শিশু খাদ্য নগদ ৫০হাজার টাকা, গুড়ো দুধ মিল্ক ভিটা ২২৯ প্যাকেট (প্রতি প্যাকেটে ৪০০ গ্রাম)এসব সামগ্রী উপজেলার ৯ইউপির চেয়ারম্যানগণের কাছে হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।
করোনায় শুরু থেকে এই পর্যন্ত যেসব উপহার সামগ্রী পাওয়া গেছে, উক্ত উপহার সামগ্রী গুলো চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে।এর মধ্য জিআর চাল ধাপে ধাপে বিতরণ কার্যক্রম চলছে।এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তৌছিফ আহমেদ সাংবাদিককে জানান,করোনা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় লোহাগাড়ায় কাজ করে যাচ্ছি। করোনায় দুর্যোগ সংকটময় মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মাননীয় এমপি মহোদয়ের পরামর্শক্রমে উপজেলা প্রশাসনের মাধ্যমে জিআর চাল ১৩২.৫০০ মেঃটন,জিআর ক্যাশ ৪লক্ষ ৫২হাজার ৫`শ টাকা, শিশু খাদ্য নগদ ৫০হাজার টাকা, গুড়ো দুধ মিল্ক ভিটা ২২৯ প্যাকেট (প্রতি প্যাকেটে ৪০০ গ্রাম) আমরা ইতিমধ্যে ৯ইউপির চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করেছি।করোনায় শুরু থেকে এই পর্যন্ত যেসব উপহার সামগ্রী পাওয়া গেছে, উক্ত উপহার সামগ্রী গুলো চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে। চেয়ারম্যানগণ এগুলো সঠিকভাবে বিতরণ করছেন কিনা তা তদারিকি করতে প্রত্যেক ইউনিয়নে ১জন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।প্রত্যেক ইউনিয়নে ধাপে ধাপে জিআর চাল গুলো কর্মহীন, অসহায় ও খেটে-খাওয়া মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, কর্মহীন ও হত দরিদ্র পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণে কোন প্রকার অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


